পেকুয়ায় বৃক্ষ ও ফলদ মেলার উদ্ভোধনে-এমপি জাফর আলম

0
22

কক্সবাজার খবর ডেস্কঃ

‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’  প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ মেলা শুরু হয়েছে। সোমবার (২৬আগস্ট) বেলা ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্ত্বরে কবুতর উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চকরিয়া-পেকুয়া আসনের সদস্য সংসদ এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমএ।

পেকুয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান আয়োজন করে। পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পেকুয়া চৌমুহনী বাজারের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পেকুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুমছুম মিনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এড. কামাল হোসেন, টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খলিরুর রহমান, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেছী, সদরের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, বারবাকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন শমা, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক, উপজেলা ছাত্ররীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসময় পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন কুমার রায়। এসময় পেকুয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আগেঅফিসে এসে জ্ঞান হারালেন জামালপুরের ডিসির সেই সহকারী
পরেখুটাখালীতে তৌহিদ নামে ৭ বছরের এক শিশু পাওয়া গেছে