টেকনাফে ওমর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
31

হুমায়ূন রশিদ,টেকনাফ

টেকনাফে ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুকের খুনীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী।

২৬ আগষ্ট সকাল সাড়ে ১১টায় উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমোরা বাজার সংলগ্ন প্রধান সড়কে জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুকের চিহ্নিত খুনীদের দ্রুত আটক করে আইনী প্রক্রিয়ায় কঠোর শাস্তির দাবীতে ব্যানার-ফেস্টুন নিয়ে এই মানব বন্ধন কর্মসূচী পালন করে।

এতে বক্তব্য রাখেন হ্নীলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক শাকের আহমদ, সিনিয়র সহকারী শিক্ষক শাহ আলম, স্থানীয় আব্দুল গফুর, শব্বির আহমদ, নিহত ফারুকের ভাই ইসমাঈল, জাদিমোরা প্রাইমারীর প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক কাজল, বর্তমান সভাপতি হেলাল উদ্দিন, প্রাক্তন ছাত্র হোছন আহমদ, নুরুল আবছার, নুরুল আবছার নাহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। এনজিও এবং রোহিঙ্গারা আমাদের শত্রু না। কিন্তু যারা খুন-খারাপীতে লিপ্ত, মাদক চোরাচালানে সম্পৃক্ত, ভাড়াটে খুনী, এবং আইন-শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত রয়েছে তারাই আমাদের শত্রু।

স্থানীয় সমাজ সেবক, শিক্ষানুরাগী, যুবনেতা, ঠিকাদার ওমর ফারুককে নৃশংসভাবে খুন করেছে। এসব স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর হামলার আশংকায় হ্নীলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের জীবন নিয়ে শংকায় রয়েছে।

এসব চিহ্নিত অপরাধীদের সমন্বিতভাবে দমন করে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান। তাদের দ্রুত স্বদেশে ফিরে নেওয়ার পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।

এছাড়া বিশেষ সুবিধাভোগী মহল আমাদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে বিভিন্ন অপরাধমুলক কাজের পাশাপাশি সমাজ, রাষ্ট্র ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজে সংশ্লিষ্ট রয়েছে কিনা তার উপরই নজর রাখার আহবান জানানো হয়। এরপর এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আগেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ৯ আসামী গ্রেফতার
পরেসেই ডিসি চাকরিচ্যুতও হতে পারেন : মন্ত্রিপরিষদ সচিব