দিন দিন সংকুচিত হয়ে পড়ছে  ঈদগাঁও বাজারের উপসড়কগুলো 

0
26

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে নিদিষ্ট ব্যবসায়ীক প্রতিষ্টান থাকা সত্বেও যত্রতত্র স্থান জুড়েই উপভাড়ায় ঝুপড়ী দোকান আর লম্বা করে সিড়ি দেওয়ার ফলে বাজারের ডিসি সড়কে জন ও যানবাহন চলাচলে প্রধান সড়কসহ উপসড়ক সংকীর্ণ হচ্ছে। রাস্তা প্রশস্ত করনের দাবী সাধারন মানুষের। হতাশ হয়ে পড়ে ছেন পথচারীরা। বাজারে দুরদুরান্তের লোক জন ব্যবসা বানিজ্যে বা নানা কাজেকর্মে এসে মহাদূর্ভোগে পড়ার পাশাপাশি সড়ক দিয়ে ছোট বড় যানবাহন চলা ফেরাতো দূরের কথা,পায়ে হেঁটে আসা যাওয়া ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
দেখা যায়,ঈদগাহ হাইস্কুল গেইট সংলগ্ন ত্রিমুখী পয়েন্ট থেকে বাসষ্টেশন পর্যন্ত ব্যস্ততম ডিসি সড়কের দুপাশে ভ্রাম্যমান তরকারী ব্যবসায়ীরা হরদম ব্যবসা করে যাচ্ছে। অথচ নিদিষ্ট তরকারী বাজার থাকার পরেও যত্রতত্র স্থানে ভ্রাম্যমান ব্যবসা নিয়ে নিদারুন কষ্ট পাচ্ছে পথচারীরা।পাড়া মহল্লা থেকে বাজারে আসা মহিলাদের দূর্ভোগ আর দূূগতি যেন চোখে পড়ার মত। শিক্ষার্থী ও লোকজনের চলাচলে নানা বিড়ম্বনার পাশাপাশি অযথা সময় নষ্ট হচ্ছে। এমনকি সড়কের দুপাশের জায়গা দখল পূৃর্বক আড়াআড়ি করে ব্যবসা করতে। এছাড়াও দোকান মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্টানের সামনে উপভাড়া দিয়ে ফায়দা লুটে যাচ্ছে। বাজারের বিভিন্ন পয়েন্টে ব্যস্তবহুল স্থানে ভাসমান বাজারে পরিনত করে তুলে ফুটপাত ব্যবসায়ীরা।
সচেতন মহলের মতে,যাতায়াত সড়কের পাশের দোকানদারেরা মালামাল রাখার কারনে চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীদের মতে,ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে ফুটপাত জনস্বার্থে দখল মুক্ত করা জরুরী।
পথচারী শফি,তাহের,হোসন,বক্করও গনিদের মতে,বাজার থেকে বাড়ীতে ফেরার পথে বিভিন্ন পয়েন্টে অযথা দূর্ভোগে পড়তে হয়। তবে চলাচলে দূর্ভোগ বেড়েই যাচ্ছে চরমভাবে। যে যার যার মতো করে ইচ্ছে মাফিক যেখানে সেখানে ব্যবসা করছে। বাজারটি বর্তমানে অভিভাবকহীন অবস্থায় বললেই চলে। সংশ্লিষ্ট কতৃপক্ষের নেই নজরদারী। বাজারের প্রধানসহ উপসড়ক কিংবা অলিগলি জুড়ে প্রতিনিয়ত বৃদ্বি পাচ্ছে অসহনীয় যানজট। ভোক্তাদের শৃংখলার স্বার্থে যত্রতত্র স্থানে গড়ে উঠা ফুটপাতের বিরুদ্বে বিকল্প ব্যবস্থা গ্রহন এখন সময়ের দাবী।
ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদ আহবায়ক জানান,প্রধান সড়ক সহ অলিগলির যত্রতত্র স্থানে বসা ফুটপাতের বিরুদ্বে বিহীন ব্যবস্থার দাবী।

আগেপোকখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
পরেপারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি ইমরানের