প্রেস বিজ্ঞপ্তি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার শহর শাখার ২৮ আগষ্ট ২০১৯ইং রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় জেলা বিএনপি কার্যালয়ে শহর শাখার সভাপতি আজিজুল হক সোহেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দিনের সঞ্চালনায় এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোটে সৈয়দ আহমদ উজ্জ্বল এতে আরো উপস্থিত ছিলেন- শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ, শহর যুবদলের সহ-সভাপতি যথাক্রমে-মোরশেদুর রহমান শাহীন, মোঃ শাহাবুদ্দিন, জাফর আলম, যুগ্ম সম্পাদক যথাক্রমে-সাইফুল ইসলাম লিটন, শাহাবুদ্দিন সাহেদ, জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে-জয়নাল আবেদীন, মোঃ রাফায়েত হোসেন, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-মোঃ সজিব আলী, সাইফুদ্দিন খালেদ সুমন, শফিউল্লাহ শেখর, প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোঃ হাসেম, তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক কায়সার ফারুক প্রমুখ।
এতে প্রধান অতিথি বক্তব্য বলেন-শহর যুবদলকে আগামী আন্দোলন সংগ্রামে সতেজপূর্ত ভাবে অংশ গ্রহণ করে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনে সক্রিয় ভুমিকা রাখার আহবানসহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।













