[post_category_links]

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

[post_sub_title]
[post_reporter_with_date]

শহর প্রতিনিধিঃ

শহরের কলাতলির হাইপেরিয়ানস আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১ টার দিকে লাশটি উদ্ধার করে । এ ঘটনায় নারীর কথিত বয়ফ্রেন্ডকে আটক করা হয়েছে।

হোটেলের ভাড়াটিয়া নুরুল হুদা জানান, কলাতলির হাইপেরিয়েনস আবাসিক হোটেলে গত ২৪ আগষ্ট ৪ জন পর্যটক স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ২টি কক্ষ ভাড়া নেয়। এরমধ্যে ৫০৪ নম্বর কক্ষটি ভাড়া নেয় শুভাশিষ বোস জয় ও তার প্রেমিকা মাহিন আফরিন প্রীতি।গত মঙ্গলবার দুপুর একটার দিকে কক্ষ থেকে চিৎকার শুনা গেলে পুলিশে খবর দেয় হোটেলের ম্যানেজার। পুলিশ এসে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উক্ত নারী প্রেমিকার লাশ উদ্ধার করে। কক্সবাজার মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, হোটেলের রেজিষ্টার থেকে মোবাইল নাম্বার নিয়ে মহিলার পরিচয় নিশ্চিত করা গেছে। উক্ত মহিলার নাম মাহিন আফরিন প্রীতি । সে ঢাকা শাহবাগের আমিনবাজার এলাকার শাহাব উদ্দিনের মেয়ে। এঘটনায় প্রেমিক শুভাসিষকে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি হোটেলের ম্যানেজার হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।গত মঙ্গলবার দুপুর একটার দিকে কক্ষ থেকে চিৎকার শুনা গেলে পুলিশে খবর দেয় হোটেলের ম্যানেজার। পুলিশ এসে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উক্ত নারী প্রেমিকার লাশ উদ্ধার করে। কক্সবাজার মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, হোটেলের রেজিষ্টার থেকে মোবাইল নাম্বার নিয়ে মহিলার পরিচয় নিশ্চিত করা গেছে। উক্ত মহিলার নাম মাহিন আফরিন প্রীতি । সে ঢাকা শাহবাগের আমিনবাজার এলাকার শাহাব উদ্দিনের মেয়ে। এঘটনায় প্রেমিক শুভাসিষকে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি হোটেলের ম্যানেজার হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]