[post_category_links]

১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

[post_sub_title]
[post_reporter_with_date]

অনলাইন ডেস্ক :  
১০ হাজার ইয়াবাসহ মোঃ শফিউল আলম (৪২) নামে রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।
২৯ আগস্ট দিবাগত রাত পৌনে ১টার দিকে উখিয়া কুতুপালং (পিএফপাড়া) রোহিঙ্গা হিন্দু ক্যাম্প সংলগ্ন এলাকা তাকে আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গা লম্বাসিয়া এলাকার রোহিঙ্গা মোঃ নবী হোসেনের ছেলে।
নবগঠিত র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, উখিয়া কুতুপালং (পিএফপাড়া) রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের সামনে টেকনাফ টু কক্সবাজার মহাসড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মোঃ শফিউল আলমকে হাতেনাতে আটক করা হয়। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]