প্রেস বিজ্ঞপ্তি :
আরবি বছরের প্রথম দিন ১লা মুহররমকে স্বাগতম জানাতে এবং হিজরিসনের গুরুত্ব সর্বস্তরের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে ও হিজরি নববর্ষ ১৪৪১ বরণ করতে কক্সবাজারের রামুতে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের বৈঠক গত ৩০ অাগস্ট ২০১৯ইং অস্থায়ী কার্যালয়ে পরিষদের আহবায়ক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার রামু চৌমুহনী স্টেশন চত্বরে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন-হিজরি সন মুসলমানদের নিকট অতীব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের দিকে যাবতীয় ইবাদত হিজরিসনকে কেন্দ্র করে।নামায,রোযা, হজ্ব,শবে কদর,শবে বরাত,কুরবানী, ঈদ তথা যাবতীয় ইবাদাত হিজরি সনকে কেন্দ্র করে।অথচ মুুসলমাদের কাছে এর কোন গুরুত্ব নেই।বাংলা নববর্ষ,,ইংরেজি নববর্ষ পালন করার মাধ্যমে এর প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করে।তাই হিজরি নববর্ষ পালনের মাধ্যমে এর গুরুত্ব জনমনে প্রভাব বিস্তার করার পাশাপাশি নির্মল ইসলামি সংস্কৃতি চর্চার মাধ্যমেে সংস্কৃতির নামে অপসংস্কৃতি রোধে প্রতিষেধক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানসূচীর মধ্যে থাকবে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা। আর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধে্য থাকবে হামদ,নাতে রাসুল,ইসলামী সংগীত,দেশাত্মবোধক সংগীত প্রভৃতি।আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনৈতিক, প্রশাসনিক,বিজ্ঞ ওলামায়েকেরাম,অধ্যাপক,লেখক,গবেষক, সাংবাদিক,বুদ্ধিজীবী, আইনজীবী।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রামুর সদস্য রামু উচ্চ বালিকার বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ছালামত উল্লাহ,কক্সবাজার মাদরাসায়ে তৈয়্যবিয়ার প্রভাষক আজিজুল ইসলাম, রহমত উল্লাহ,সাইফুল ইসলাম,নবী হোসাইন ও অর্থ সচিব আহসানুল হকসহ পরিষদের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
আগামী ১ মুহররম ১৪৪১ হিজরি ১সেপ্টেম্বর ২০১৯ ইংরেজি রবিবার রামু চৌমুহনী স্টেশন চত্বরে হিজরি নববর্ষ বরণ উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে সফলভাবে সম্পন্ন হয় তার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।













