রামু প্রতিনিধি:সোয়েব সাঈদ
আরবি বছরের প্রথম দিন ১লা মুহররমকে স্বাগতম জানাতে এবং হিজরি সনের গুরুত্ব
সর্বস্তরের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে ও হিজরি নববর্ষ ১৪৪১ বরণ করতে কক্সবাজারের
রামুতে হিজরি নববর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ রবিবার (১
সেপ্টেম্বর) রামু চৌমুহনী স্টেশন চত্বরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও ইসলামী
সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনে শুক্রবার (৩১ আগষ্ট) প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হয়েছে। পরিষদের আহবায়ক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
বক্তারা বলেন, হিজরি সন মুসলমানদের নিকট অতীব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
মুসলমানদের দিকে যাবতীয় ইবাদত হিজরিসনকে কেন্দ্র করে।নামায,রোযা,
হজ্ব,শবে কদর,শবে বরাত,কুরবানী, ঈদ তথা যাবতীয় ইবাদাত হিজরি সনকে কেন্দ্র
করে।অথচ মুুসলমাদের কাছে এর কোন গুরুত্ব নেই।বাংলা নববর্ষ,,ইংরেজি নববর্ষ পালন
করার মাধ্যমে এর প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করে।তাই হিজরি নববর্ষ পালনের
মাধ্যমে এর গুরুত্ব জনমনে প্রভাব বিস্তার করার পাশাপাশি নির্মল ইসলামি
সংস্কৃতি চর্চার মাধ্যেেম সংস্কৃতির নামে অপসংস্কৃতি রোধে প্রতিষেধক
হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানসূচীর মধ্যে থাকবে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা।
ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে হামদ, নাতে রাসুল, ইসলামী সংগীত,
দেশাত্মবোধক সংগীত প্রভৃতি। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে
উপস্থিত থাকবেন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা, বিজ্ঞ ওলামায়েকেরাম,
অধ্যাপক, লেখক, গবেষক, সাংবাদিক,বুদ্ধিজীবী, আইনজীবী।
বৈঠকে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রামুর সদস্য রামু উচ্চ বালিকার
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালামত উল্লাহ, কক্সবাজার মাদরাসায়ে তৈয়্যবিয়ার
প্রভাষক আজিজুল ইসলাম, রহমত উল্লাহ,সাইফুল ইসলাম, নবী হোসাইন ও অর্থ
সচিব আহসানুল হকসহ পরিষদের উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।












