টেকনাফে বিজিবির পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৫

0
43

কক্সবাজার খবর ডেস্কঃ

টেকনাফে উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আরো পাঁচজন আহত হয়। সোমবার (২সেপ্টেম্বর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি যাত্রী শালবন রোহিঙ্গা ক্যাম্পের ১১নং ব্লকের আমির হামজার ছেলে মোহাম্মদ নুর (২৫) ও মোহাম্মদ আইয়ুব (১৭) ।

আহতরা হলেন, সিএনজির যাত্রী নিহত আইয়ুবের পিতা আমির হামজা (৩৫), আবুল হোছাইন, দিলদার বেগম, শিশু জোবায়ের হোসেন ও চালক হোয়াইক্যং আমতলী গ্রামের কবির আহমদের ছেলে শামশুল আলম (৩৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাকমারকুলস্থ সেভ দ্যা চিলড্রেন হাসপাতালের নিয়ে গেলে সেখানে দায়িত্ব চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

হাইওয়ে পুুলিশ সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বালুখালী এলাাকয় টেকনাফ বিজিবি-৩০ এর পিকআপ ভ্যান সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও পাঁচ আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

টেকনাক নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাসান বলেন, ‘বালুখালী এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।’ স্থানীয়দের বরাত দিয়ে এসআই শরীফ বলেন, ‘২জন লোক ঘটনাস্থলে মারা গেছে। দুর্ঘটনার কবলে পড়া সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।’

আগেরোহিঙ্গাদের মোবাইলসেবা বন্ধের নির্দেশ
পরেইসলামাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক বদিউল আলমের মৃত্যু : ভূমি মালিক সমিতির শোক