[post_category_links]

রামুর ঈদগড় বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাঁড়াশি অভিযানে জরিমানা আদায়

[post_sub_title]
[post_reporter_with_date]

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগড় বাজারে সাঁড়াশি অভিযানে চার দোকান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে ২ সেপ্টেম্বর বিকেলে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় এ জরিমানা করা হয়েছে।

এ সময় স্থানীয় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বাজারবাসীর উদ্দেশ্যে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলেন, সাধারণের ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

শেষে তিনি উক্ত এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এদিকে জেলা প্রশাসন তথা আদালত চত্বর এলাকায় আজ অপর এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। একসময় ১০/১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সাজা দেয়া হয়েছেে বলে জানা গেছে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]