রামুর গজর্নিয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিলেন উপজেলা চেয়ারম্যান কাজল

0
670

হাসান তারেক মুকিম,রামু

রামুর গজর্নিয়া বাজারে অগ্নিকান্ড কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিলেন উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি গর্জনিয়া বাজারে উপস্থিত হয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন । এসময় তিনি ক্ষতিগ্রস্থদের সরকারীভাবে সাহয্য প্রদানের অশ্বাস দেন পাশাপাশি  তিনি সমাজের বিত্তমানদেরকে ক্ষতিগ্রস্থদের সাহয্যে এগিয়ে আসার অনুরোধ জানান। পরিদর্শনকালে তার সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য জহির আলা উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শরিফুল আলম, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকের আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে মঙ্গলবার (২ সেপ্টম্বর) দিবাগত রাত দেড় টায়  গর্জনিয়া বাজারে  সংগঠিত এ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে যায় এবং ২ জন নিহত হয়।

 

আগেকাশ্মীরে তুমুল সংঘর্ষ, তিন পাকিস্তানি সেনা নিহত
পরেগিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ