[post_category_links]

বড়ঘোপ, ফাঁসিয়াখালী ও হ্নীলা ইউপি চেয়ারম্যানের শপথ

[post_sub_title]
[post_reporter_with_date]

কক্সবাজার খবর ডেস্ক :
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ, চকরিয়ার ফাঁসিয়াখালী ও টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেছেন।
৩ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- বড়ঘোপ চেয়ারম্যান আনম শহীদ উদ্দিন চৌধুরী ছোটন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মুহাম্মদ আলী।
এছাড়া কৈয়ারবিল, শাপলাপুর, সাবরাং ইউপির উপনির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তী রায়, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, কুতুবদিয়া উপজেলা পরিষদের চয়োরম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরসিহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]