দীপক শর্মা দীপু; কক্সবাজার
কক্সবাজারের তারকা হোটেল রয়েল টিউলিপ সী পালে দীর্ঘদিন ধরে পঁচা বাঁসি খাবার পরিবেশন করে আসছে। আভিজাত্য এই হোটেলে সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষ পূর্বে কোন প্রকার অভিযান বা তদারকি না করার কারনে প্রতিষ্ঠাকাল থেকে পঁচা বাঁসি খাবার পরিবেশ করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগ তাদের বিরুদ্ধে। অবশেষে ৩ সেপ্টেম্বর পঁচা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য উদ্ধার করে এবং পরে তা ধ্বংস করে পরিবেশ অধিদপ্তর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল্লাহ নূরী উখিয়ার ইনানী শফিরবিল অবস্থিত রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা পরিদর্শন করেন। পরিদর্শনকালে হোটেলের এসটিপি পরিদর্শন করা হয়। তাছাড়া হোটেলের খাবার পরিবেশসম্মত ও সঠিকমানে সংরক্ষণ করা হয় কিনা জানার জন্য হোটেলের রেফ্রিজারেটরে সংরক্ষিত খাদ্যদ্রব্য দেখাহয়। এই সময় দেখা যায়, একটি রেফ্রিজারেটরে প্রায় ১০ কেজি পঁচা কাঁচা মরিচ, অন্য একটি রেফ্রিজারেটরে প্রায় ১০ কেজি মেয়াদ উত্তীর্ণ মুরগীর মাংস, প্রায় ১ কেজি মেয়াদউত্তীর্ণ চিংড়ী, প্রায় ১ কেজি মেয়াদ উত্তীর্ণ কাঁকড়া পাওয়া যায়। উক্ত দ্রব্যাদি হোটেলের কর্মকর্তা ব্যবস্থা (প্রকৌশল) শাহীনুর, ব্যবস্থাপক এর উপস্থিতিতে জব্দ করা হয় এবং তালিকায় কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করা হয়। পরবর্তীতে জব্দকৃত দ্রব্যাদি বিকালে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের প্রাঙ্গনে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
উক্ত দ্রব্যাদি ধ্বংসকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নূরুল আমিন, চট্টগ্রামের উপ-পরিচালক জমির উদ্দিন, ও জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া ধ্বংসকরণকালে ২ জন সাক্ষী উপস্থিত ছিলেন।













