মোঃ সাইদু্জ্জামান,রামু
চট্টগ্রামে বসবাসরত ঈদগড়, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বাসীদের সংগঠন “চট্টগ্রামস্থ বৃহত্তর গর্জনিয়াবাসী” সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম ফজলুল হক, যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মোঃ ফজলুল কাদের ও সংগঠনের সমন্বয়ক জাহাঙ্গীর সেলিম ও আবু ঈসা এক যুক্ত বিবৃতিতে জানাচ্ছেন যে, অদ্য ৩ সেপ্টেম্বর ভোর রাতে গর্জনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও গর্জনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ সওদাগর ও দোকানের কর্মচারী আনোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাদের মৃত্যুতে চট্টগ্রামস্হ বৃহত্তর গর্জনিয়াবাসী পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সমিতির পক্ষ থেকে বলা হয় যে, নাইক্ষ্যংছড়ি উপজেলা যেহেতু ঈদগড়, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের পাশ্ববর্তি তাই নাইক্ষ্যংছড়িতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দ্রুত দাবি জানান। এলাকার কাছে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এর আগেও গর্জনিয়া বাজার ও ঈদগড় বাজারে বহুবার অগ্নিকান্ড়ের ঘটনা ঘটেছে ফলে বহু ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে, তাই উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ও ব্যবসা প্রতিষ্ঠানে যে কোন দুর্ঘটনা থেকে প্ররিত্রাণের জন্য ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।












