বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা আটক

0
34

কক্সবাজার খবর ডেস্কঃ

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে আকবরশাহ থানার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)।

তাদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

২০১৭ সাল থেকে তারা বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশ জানিয়েছে।

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, গতকাল রাতে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থানকারী এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।

আগে২৩ বছরেও জানা যায়নি সালমান শাহর মৃত্যু রহস্য
পরেআলোচিত রোহিঙ্গা তরণী খুশির ছাত্রত্ব সাময়িক স্থগিত করেছে CBIU