টেকনাফে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

0
18

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে নাফনদীর প্যারাবন এলাকা থেকে একব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।ওই লাশের কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। তবে আনুমানিক বয়স (৩০-৩৫) হতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বিজিবি সীমান্ত ফাড়ি সংলগ্ন নাফনদীর প্যারাবন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদশক (তদন্ত) এবিএমএস দোহা। তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাবরাং নয়াপাড়া বিজিবি সীমান্ত ফাড়ি সংলগ্ন নাফনদীর প্যারাবন এলাকায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন। তবে লাশের কোনো ধরনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে মরদেহ হতে পারে এবং লাশের পছঁন ধরেছে।লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মগে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের কোনো ধরনের পরিচয় সনাক্ত করা না গেলে আনজুমান মফিদুলকে বেওয়ারিজ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।

আগেকোচ হয়ে আর্জেন্টিনায় ফিরলেন ম্যারাডোনা
পরেসালমান শাহের নায়িকারা এখন কে কোথায়?