আবুল কাশেম,রামু
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রামু উপজেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল৩ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, হিন্দু মহাজোট রামু উপজেলার সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী। সংগঠনের যুগ্ম-সম্পাদক ছোটন কান্তি শর্মার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাস্টার রনজিত কুমার দে, প্রধান সমন্বয়কারী শ্যামল মল্লিক, সংগঠনের সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা, প্রচার সম্পাদক সুনীল শর্মা প্রমূখ। সভায় বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক দূর্গাউৎসব। যে উৎসবে সনাতনী সম্প্রদায়সহ দলবল নির্বিশেষে সকলেই আনন্দে শামিল হয়। তাই এ উৎসবকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় রামু উপজেলার প্রতিটি পূজা মমন্ডপকে সম্প্রীতির উৎসবে পরিণত করার আহব্বান জানান। এছাড়াও নেতৃবৃন্দ আগামী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান এবং উপজেলার সকল ইউনিয়নের পূজা মন্ডপকে সার্বিক সহযোগিতা দেবেন বলেও জানান।













