সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর ফেইজবুক ওয়াল হতে

0
279

রোহিঙ্গারা ব্যাপক হারে দেশীয় অস্ত্র আয়ত্নে আনতে সক্ষম হলে সম্ভাব্য যা হতে পারে !

১। প্রয়োজনীয় মূহুর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা camp এলাকায় প্রবেশ করতে অপারগ হতে পারে।

২। ষড়যন্ত্র কারীদের প্ররোচনায় মহিলা বা নারী সহ রোহিঙ্গারা প্রতিরোধে মেতে উঠলে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের camp এরিয়ায় প্রবেশ করতে জোর খাটাতে হতে পারে ফলে ব্যাপক প্রানহানীর সম্ভাবনা থাকবে বিধায় আমাদের বাহিনী ওই এলাকায় প্রবেশও করতে পারবেনা। কারন আন্তর্জাতিক সম্প্রদায় ওটা কোন ভাবেই মেনে নেবে না।

৩। এমনতর পরিস্হিতির সহায় পেলে রোহিঙ্গারা আরো আক্রমণাত্নক হয়ে উঠবে এবং ষড়যন্ত্র কারীদের ইন্দনে তারা কোনভাবেই মায়ানমার ফিরে যেতে সম্মতি দিবেনা। ফলে মায়ানমার সরকার ও রোহিঙ্গা camp এ কর্মরত তাদের সহযোগী বিদেশী ষড়যন্ত্রকারীরা সফল হবে এবং বাংলাদেশের উপর চলমান দূর্যোগ চিরস্থায়ী রুপ নেবে।

৪। অবশেষে camp এলেকার আশেপাশে বসবাসরত আমাদের দেশের নাগরীকদের উপর রোহিঙ্গারা চড়াও হয়ে তাদেরকে পরোক্ষভাবে এলাকা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করতে পারে।

৫। ধীরে ধীরে তারা ব্যাপক লক্ষ্যের দিকে নিজেদেরকে নিয়োজিত করে আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নিশানায় পরিনত করতে পারে।

৬। দেশীয় অস্ত্র সরবরাহ কৃত এন জি ও গুলির বায়না মোঠেও গ্রহণ যোগ্য নহে। আমাদের কৃষকদের সে রকম কোন কৃষি উপকরণ আদৌ দরকারনাই। বরন্চ সন্ত্রাসীদের নিকট হতে সেই ধরনের অস্ত্র প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করে যাচ্ছেন। এই সরঞ্জামাদি দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত হয় মাত্র। শুতরাং এসব সরঞ্জাম রোহিঙ্গাদের সরবরাহ করার পরিনতি কি হতে পারে তা সহজেই অনুমেয়।

৭। দেখা যাবে শিগগিরই রোহিঙ্গা camp এর নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গেছে। কারন ষড়যন্ত্রকারীরা তাই চায়। উখিয়া উপজেলা প্রশাসন সাহসিকতার পরিচয়দিয়ে একটি এন জি ও এর গোদাম হতে যা উদ্ধার করেছিল তা ফেরত দেওয়ার পূর্বে বেশ কয়েকবার চিন্তা করা উচিৎ ছিল। পরিশেষে আহবান জানাবো রোহিঙ্গা camp এর বিভিন্ন তদারকির দায়িত্বে নির্ভরশীল ও সততা সম্পন্ন কর্মকর্তা নিয়োগ দেওয়া অতি জরুরি এবং রোহিঙ্গাদের সার্বিক নিয়ন্ত্রণের জন্য শিগ্রী সেনাবাহিনী নিয়োগের বিকল্প নাই।

https://m.facebook.com/story.php?story_fbid=628002267724401&id=100015438996271

 

 

আগেআ.লীগের ১৫০ নেতাকে শোকজ নোটিশ : কাদের
পরেরামুতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা