সাড়ে ৪ হাজার কোটি টাকায় বানানো চোখধাঁধানো শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ

0
34

আন্তর্জাতিক ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতে বেশকিছু দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে। প্রায় সবক’টির স্থাপত্যশৈলী নয়নাভিরাম। মনোমুগ্ধকর এসব মসজিদ দেখতে বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন। এর মধ্যে সবচেয়ে চোখধাঁধানো আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ। এটি নির্মাণে ব্যয় হয়েছে এজন্য খরচ হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। 

শ্বেত মার্বেলে নির্মিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আমিরাতের সর্ববৃহৎ ও পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে এর নামকরণ হয়েছে। মসজিদের পাশেই তার সমাধি।
>.

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে একসঙ্গে ৪০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে নামাজের আলাদা ব্যবস্থা। এখানকার প্রার্থনাকক্ষ তিনটি। প্রধান প্রার্থনাকক্ষ ছাড়া বাকি দুটি কক্ষ ছোট আকারের। এর মধ্যে একটি কক্ষ নারীদের জন্য। এগুলোতে ২৪ ঘণ্টা কোরআন তেলওয়াত হয়।
মসজিদের শৌচাগার ও ওজুখানা অত্যাধুনিক। ওজুখানায় রয়েছে গরম ও ঠাণ্ডা পানির ব্যবস্থা। বাইরে চারদিকে ফোয়ারা, ফুল ও খেজুরসহ বিভিন্ন গাছের সারিতে মনোরম পরিবেশ। সবুজের সমারোহে ঘেরা গাড়ি পার্কিংয়ের জায়গার পাশাপাশি বেজমেন্টেও গাড়ি রাখা যায়।

 

আগেরোববার থেকে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট
পরেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে প্রথম শ্রেনীতে প্রথম টেকনাফের ফেরদৌস