জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে প্রথম শ্রেনীতে প্রথম টেকনাফের ফেরদৌস

0
22

প্রেস বিজ্ঞপ্তি :

২০১৮ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম এ (ইতিহাস) পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন কক্সবাজারের টেকনাফের কৃতি সন্তান মোহাম্মদ ফেরদৌস ইমরান।
ইতোপূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয়ের থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত অনার্স পরীক্ষায় প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হন। মোহাম্মদ ফেরদৌস ইমরান ২০১০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ+) ও ২০১২ সালে আলিম পরীক্ষায় গোন্ডেন জিপিএ-৫ লাভ করেন।
তিনি কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর পূর্ব মহেশখালীয়া পাড়ার হাজী শহর মুল্লুক ও সুফিয়া বেগমের ৩য় সন্তান, বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজী আব্দুস সাত্তারের নাতি।
তার ২ চাচা ও ১ ফুফু এবং ৫ বোন ও ৩ ভাই।
জীবনের প্রতিটি স্থরে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেছেন ফেরদৌস।

আগেসাড়ে ৪ হাজার কোটি টাকায় বানানো চোখধাঁধানো শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ
পরেকক্সবাজারের দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদকের বড় ভাইয়ের ইন্তেকাল