হোয়াইক্যংয়ে ঘরের ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়েই এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং মনিরঘোনার নুরুল আলমের পুত্র মোঃ ইউনুছ (২৩) নিজ ঘরের কারেন্টের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। এরপর পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উক্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।













