মেয়রের আশ্বাসে চট্টগ্রামসহ ১৪ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

0
19

কক্সবাজার খবর ডেস্কঃ

আগামী ১৫ দিনের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামে আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

রবিবার নগরীর সার্কিট হাউজে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে পরিবহন মালিকদের সঙ্গে পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।

তিনি বলেন, ‘সিটি মেয়র জেলা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে পরিবহন মালিকদের সাথে বৈঠকে বসেছিলেন। সেখানে আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’ বিডিনিউজ

নয় দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ রবিবার সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামে গণ ও পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়। নগরীর বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক থাকলেও উত্তর ও দক্ষিণ চট্টগ্রামমুখী কয়েকটি রুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

তবে এ ধর্মঘটে পরিবহন মালিক-শ্রমিকদের বড় একটি অংশের সমর্থন ছিল না।

আগেচাকমারকুল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পন্ড করতে শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি-দিলেন বহিষ্কৃত শিক্ষক
পরেউখিয়ায় নির্মিত হচ্ছে ২টি মুজিব কিল্লা : পরিদর্শনে তদন্ত টিম