জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ :
টেকনাফে পাহাড় ধসে ২শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমে পুরাতন পল্লান পাড়ার রবিউল আলমেরে ছেলে মেহেদী হাসান (১০) ও মো : আলমের মেয়ে আলিফা (৫) । এ সময় কয়েকটি পরিবারের অন্তত ১০ আহত হয়েছে। কয়েকদিন ধরে ধারাবাহিক অতিবৃষ্টির কারনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে পৃধক পাহাড় ধসে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে মর্বপ্রথম ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি) সদস্যরা ঘটনাস্থল হতে নিহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ঠরা মাটি চাপা পড়ে আহত অন্যন্যদের উদ্ধার তৎপরতা শুরু করে।
এ পর্যন্ত আহত অন্তত ১০ জন নারী- শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ রেড ক্রিসেন্ট অফিসের কর্মকর্তা আব্দুল মতিন। তিনি জানান, সকালে পাহাড় ধসের খবর পেয়ে সিপিসি সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হাসান বলেন, উপজেলা পরিষদের পেছনের পাহাড় ধসে নিহত ২ শিশু নিহত হয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ৭ জন । পাহাড়ি এলালাকায় বসবাসরতদের ইতিমধ্যে মাইকিং করে সড়ে যাওয়ার জন্য সর্তক করা হয়েছে। এ ছাড়া নিহতের পরিবার বাংলাদেশী বলেও জানান তিনি। টেকনাফের নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৩ টি বাড়ী ক্ষতিগ্রস্থ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।













