মোস্তাক চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসর ১ অক্টোবর

0
62

 

কামাল হোসেন,রামু 

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে ১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোস্তাক চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসর।কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য উক্ত খেলায় গত বারের ন্যায় এবারও কাউয়ারখোপ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯ টি ফুটবল দল অংশ গ্রহনের সুযোগ পাবে।প্রতিটি দলের জন্য অন্তর্ভুক্তি ফি ধরা হয়েছে ২০০১ টাকা।২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ৯ টি ওয়ার্ডের ফুটবল দলকে নিবন্ধন কাজ শেষ করতে হবে বলে জানালেন আয়োজকরা।টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা ও ৪নং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ জানান,কাউয়ারখোপ ইউনিয়নের জনসাধারন অত্যান্ত ক্রিড়া প্রেমিক।এবিষয়টি মাথায় রেখে গত বছর আয়োজন করেছিলাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।ঐ টুর্নামেন্টে মানুষের এত সাড়া পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।মানুষের অতিমাত্রিক আগ্রহ ও উৎসাহ দেখে আমি টুর্নামেন্টের ২য় আসরে উদ্যোগ নিই।আশা করি গত বারের মতো এবারো সকলের সহযোগীতা পাবো।উল্লেখ্য প্রতিটি খেলায় বিজয়ি দলকে ১১০০ টাকা এবং বিজিত দলকে ১০০০ টাকা করে সম্মানী প্রদান করা হবে।

আগেরোহিঙ্গা বলে শিক্ষার অধিকারও জুটবে না : প্রশ্ন সেই তরুণীর
পরেরামুতে সম্পত্তির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-৪