রামুতে সম্পত্তির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-৪

0
77

নুরুল হক সিকদার,রামু

রামুতে সম্পত্তির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন গুরতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে চমেকে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রামু ছাগলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,রামু ছাগলিয়াকাটা এলাকার মৃত আমির হামজার ছেলে মনির আহমদ(৫০),তার স্ত্রী নুরহাবা বেগম(৪০) ও ছেলে নুরুল আবছার (২৩) এবং মেয়ে রোকসানা আকতার (১৮)।

সদর হাসপাতালে চিকিৎসাধীন নুরুল আবছার
বলেন, দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষের সাথে আমাদের জায়গা-জমির বিরোধ চলে আসছিল। বিরোধীয় বিষয়টি নিয়ে আপোষ মীমাংসায় বসার জন্য মাননীয় সাংসদ ও স্থানীয় চেয়ারম্যানের হাতে রয়েছে। সাংসদ বিদেশ থেকে ফিরলে উভয়পক্ষকে নিয়ে শালিসে বসার কথা রয়েছে এবং তিনি না ফেরা পর্যন্ত উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিরোধীয় জায়গায় কিছু না করার কথা থাকলেও প্রতিপক্ষরা  তা অমান্য করে  পুকুরের বাঁধে চারা রোপন করতে চাইলে আমরা বাঁধা দিই। এতে প্রতিপক্ষের লোকজন পুর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে কিছু বুঝে উঠার আগে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমার বাবার ডানহাতের দুই আঙ্গুল কিরেচের কোপে বিছিন্ন হয়ে যায়, মায়ের ডানহাত কেটে নিয়ে যায়,আমার গর্দানে কিরিচের কোপ, বোনের বামহাতের কুনুইতে কোপ দেয়। তাছাড়াও আহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেড়া ও ফুলাজখম করেছে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

আহত মনির আহমদ বলেন,মতিউর রহমান তার ছেলে-সন্তানসহ এলাকার চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসী আজগর আলী বাহিনীর ১০/১২ জন দিয়ে আমার পরিবারের সকলের উপর মধ্যযুগীয় বর্বরতায় হামলা চালায়। তারা আমার স্ত্রীর হাত কেটে নিয়ে গেছে। পরিবারের সবাইকে দা-কিরিচ,লোহার রড় দিয়ে আহত করেছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে চেয়ারম্যানসহ থানাপ্রশাসন অবগত আছে এবং থানায় মামলার প্রক্রিয়া চলছে।

৭নং রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, এ হামলা আদিযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। ঘটনা শুনে আমি স্থানীয় লোকজনদের সাথে নিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি।
ঘটনার পরপর রামু থানার এসআই মিল্টন ও এসআই মং ছাইয়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

আগেমোস্তাক চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসর ১ অক্টোবর
পরেপোকখালী উপকূল রক্ষায় ২ লাখ চারা গাছ রোপন