টেকনাফে জলাবদ্ধ লবনের পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

0
27

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে ডুবে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মৃত রোহিঙ্গা শিশুর নাম ইরফান আলী (১১)। সে টেকনাফের নয়াপাড়া শরাণার্থী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আমান উল্লাহর ছেলে।  মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে খেলছিল শিশুটি। এ সময় লবণের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইফরান। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত সিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আবদুস সালাম বলেন, রোহিঙ্গা শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগেকাপ্তাইয়ে দেশের প্রথম সৌর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আজ
পরেওমরাহ পালনে এখন আর জরিমানা নেবে না সৌদি