আরডি মাহফুজের অপসারণে কক্সবাজারে বেতার শিল্পীদের মানববন্ধন ও সমাবেশ

0
22

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মো.মাহফুজুল হক ও কতিপয় কর্মচারীর আর্থিক অনিয়ম,অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদ এবং তাদের দ্রুত অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ভারী বর্ষন উপেক্ষা করে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বেতারের সর্বস্থরের শিল্পীরা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদ প্রতিবাদী এ কর্মসুচির আয়োজন করে। এ কর্মসুচিতে কক্সবাজার বেতারের শিল্পী-কলাকুশলীছাড়াও ,সংস্কৃতিসেবী,রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ও বেতারের সংগীত প্রযোজক অধ্যাপক রায়হান উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল, কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলন এর সদস্য সচিব মফিজুর রহমান,নাট্য প্রযোজক স্বপন ভট্টচার্য্য, সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, সংগীত প্রযোজক দ্বীপলাল চক্রবর্তী,কক্সবাজার সন্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন,সংগীত শিল্পী বনানী চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে অবিলম্বে এই দুর্নীতিবাজ আরডিকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন শিল্পী নেতৃবৃন্দ।সুত্রঃকক্সবাজার টাইম

আগেবিশেষ সম্মাননায় ভূষিত বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটি
পরেরামুতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অবজ্ঞাঃ কাউয়ারখোপ চেয়ারম্যানকে শোকচ