এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এ ঈদগাঁও ইউনিয়ন ফুটবল টিম জয়ী হয়ে সম্মান বয়ে আনে। ১২ সেম্পেম্বর বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনিয়নের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ইসলামাবাদকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন ঈদগাঁও ইউনিয়ন ফুটবল টিম। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম মাহফুজুর রহমান, পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, ঈদগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ আলম, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান নুর সিদ্দিক, ইউপি সদস্যসহ বিপুল সংখ্যক দর্শকরা। পরে চ্যাম্পিয়ন,রানার্স আপ ট্রপি প্রদান করা হয়।













