রামু প্রতিনিধিঃ
রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত বুধবার ১১ সেপ্টেম্বর তিনি রামু থেকে কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের খরুলিয়ার টেক নামক স্থানে সিএনজি সহ সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে গুরুতর আহত হন।
জেসমিন আক্তার পপি বর্তমানে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার পপি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।













