রামু প্রতিনিধিঃ
রামুর গর্জনিয়ায় এক উপজাতীয় ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় গর্জনিয়া সেতুর পূর্বপাশে বাঁকখালী নদীর বালুচর থেকে এ লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তি নাম মাংপা ম্রো (৮০)। তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের চড়ূইপাড়া গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান- লাশটি নদীর বালুচরে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) দেবব্রত রায় দীপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কোয়াইঝিড়ি এলাকা থেকে গরু পার করতে গিয়ে নিহত ব্যাক্তি বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হন বলে জানা গেছে। ঘটনার একদিন পর তাঁর লাশ পাওয়া গেছে। । লাশটি উদ্ধার করে ফাঁড়ীতে রাখা হয়েছে। এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নিয়ে পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।











