কামাল হোসেন,রামু :
সড়ক দুর্ঘটনায় গুরতর আহত রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপির অবস্থা এখন শঙ্কামুক্ত। গত বুধবার(১১ সেপ্টেম্বর) তিনি রামু থেকে কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার -চট্টগ্রাম সড়কের খরুলিয়ার টেক নামক স্থানে সিএনজি সহ সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে গুরুতর আহত হন। আহত মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপিকে দ্রুত কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়। ফুয়াদ আল খতিব হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন প্রতিবেদককে জানান, পপি’র অবস্থা এখন উন্নতির দিকে। তিনি এখন সম্পুর্ন বিপদমুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত হাসপাতালের চিকিৎসকরা। এ দিকে পপি তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।













