প্রেস বিজ্ঞপ্তিঃ
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উখিয়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর ( শনিবার) সকাল১০টায় কোটবাজারস্থ পালং রিসার্চ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হাফেজ ফরিদ আহমদ। জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামাল উদ্দিন তৌহিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, উখিয়া ভালুকিয়া পালং মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক উল্লাহ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, রামু উপজেলা দায়িত্বশীল হাফেজ মাওলানা নুরুল আমিন। উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগীয় শিক্ষক ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে উখিয়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি হাফেজ মাওলানা নুরুল হক, নির্বাহী সভাপতি মাওলানা হাফেজ মাহমুদুল হক, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রউফ, হাফেজ মাওলানা মোস্তাক আহমদ, হাফেজ মাওলানা কাজী নুরুল ইসলাম, মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হোছাইন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শওকত আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কলিম উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইসমাঈল, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আজিজুল হক, দফতর সম্পাদক হাফেজ মুহাম্মদ শাহেদ, সহ-দফতর সম্পাদক হাফেজ বশির আহমদ, প্রচার সম্পাদক হাফেজ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক হাফেজ শিহাব উদ্দিন তৌহিদ, হাফেজ ইরফান, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ ইরফান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কারী আবদুল গণি, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মাহবুুবুর রহমান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হামিদ উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মাহবুবুর রহমান , নির্বাহী সদস্য হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ মাওলানা সেলিম, হাফেজ মাওলানা হুমায়ুন, হাফেজ মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মাওলানা রহমত উল্লাহ, হাফেজ শাহাব উদ্দিন, হাফেজ মুহাম্মদ ফয়সাল প্রমুখ।












