এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের চৌফলদন্ডীর খামার পাড়ার রেজিয়া আক্তার দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিরোগ (ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে সু-চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে ১৪ সেম্পেম্বর বিকেলে সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটি,নতুন অফিস ব্লাড ডোনার ও সেবা ব্লাড ডোনার সোসাইটির নেতৃত্বে ঈদগাঁও বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্টান ও লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নগদ বিশ হাজার টাকা রেজিয়ার মায়ের হাতে তুলে দেন৷ ঐদিন চৌফলদন্ডী ৬নং ওয়ার্ডের রোগীর বাড়িতে গিয়ে অর্থ সমুহ তুলে দেন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটির এডমিন মামুনর রশিদ মিশুক জানান,দীর্ঘদিন অসহায় মানুষের কল্যাণে আমরা সেচ্ছায় শ্রম দিচ্ছে। প্রতিদিন মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্লাড ডোনেট করে দিচ্ছি, ভবিষ্যতেও সকলের দুঃখে পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোগীর মা আনন্দে কান্না কাটি করে এবং মেয়েকে বাঁচাতে এগিয়ে আসায় সকল সেচ্ছাসেবীসহ যারা অর্থ সহযোগিতা করেছেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।













