লবন বোঝাই ট্রাকের পানিতে পিচ্ছিল কক্সবাজার-চট্রগ্রাম সড়ক : দূর্ঘটনার আশংকা

0
33
এম আবুহেনা সাগর,ঈদগাঁও

সদরের পোকখালীতে লবন বোঝাই ট্রাকের পানিতে পিচ্ছিল হয়ে চলাচল সড়ক বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। এতে দূর্ঘটনার আশংকা প্রকাশ করে সচেতন শিক্ষার্থীসহ পথচারীরা।

তথ্য মতে,চৌফলদন্ডী-পোকখালী সড়ক,নাপিতখালী বটতলী থেকে সাদা ঘোনার মাঝখান দিয়ে পোক খালীর নতুন বাজার পর্যন্ত রাস্তা,ছৈয়দ পাড়া,জন সিকদার পাড়া,পশ্চিম পোকখালীসহ ইউনিয়ন পরিষদ সামনের সড়ক দিয়ে চলাচল করে লবন বোঝাই ট্রাক ডাম্পার ও বিভিন্ন ভারী যানবাহন। যার ফলে, লবনের পানি পড়ে সড়ক যেন পিচ্ছিল হওয়ায় গুরুত্বপূর্ণ সড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়ে পড়ে।  দেখার যেন কেউ নেই। এমনকি অল্প সময়ের মধ্যে এ সড়ক সড়ক দিয়ে কক্সবাজার পৌছানোর একমাত্র মাধ্যম বলেও জানান স্থানীয়রা। উক্ত সড়ক পথে স্কুল, কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন চলাচলের রাস্তা। লবন বোঝাই ট্রাকের পানির কারনে ছোট ছোট গর্ত ও রাস্তা পিচ্ছিল হয়ে মরন ফাঁদ সৃষ্টি হয়। নানা সময়ে দুর্ঘটনার শিকার হয়েছে অনেকে। রাতের বেলায় আসা যাওয়ারকালে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে এমন অভিযোগ এক পথচারীর।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানান, এখন লবনের ব্যবসা কম বিধায়,লবন বোঝাইকৃত ট্রাকের সংখ্যাও কম। মাঝে মধ্যে দুয়েকটি ট্রাক লবন বোঝাই করলেও তাদেরকে ট্রাকের নিচে পলিথিন দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

কমিউনিটি পুলিশিং নেতা দেলোয়ার হোসেন জানান, ব্যবসাতো করতে হবে। তবে ট্রাক থেকে পানি পড়ে যাতে সড়ক পিচ্ছিল না হয়,সে বিষয়ে ট্রাক ও লবন কতৃপক্ষকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

তবে স্থানীয়দের মতে, চলাচল সড়কে লবনের বোঝাই কৃত ট্রাক থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হচ্ছে। সেটি বন্ধের দাবী জানান। তবে পিচ্ছিল সড়কে যাতাযাতে চরম আতংকে রয়েছে শিক্ষার্থীসহ পথচারীরা।

আগেটেকনাফ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেন্টমার্টিন ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন
পরেআলীকদমে নৌকাডুবিতে নিখোঁজ এক মহিলার লাশ উদ্ধার