হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ : আটক ১

0
49

নুর মোহাম্মদ,রামু

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশে অভিযানে খুনিয়াপালং ইউপিস্থ তুলাবাগান এলাকায় মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার ৫শ পিচ ইয়াবাসহ মাইক্রোবাস চালক মো: বেলাল হোসেন ২২ কে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। রবিবার ১৫ সেপ্টেম্বর ৫টার দিকে রামু খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইয়াবাকারবারী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর মোহাম্মদ আলীর পুত্র। রামু ক্রসিং হাইওয়ে থানার ওসির নির্দেশে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫শ পিসইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ (যার নং চট্টঃ মেট্টো চ-১১-২৭৫৩) চালকের সিটের নিচে হতে ইয়াবাসহ চালককে আটক করা হয়। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ আব্দুল্লাহ জানান, ৪ হাজার ৫শ পিচ ইয়াবাসহ মোঃ বেলাল হোসেন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদাসতে সোপর্দ করা হয়েছে।

আগেরামু সরকারী কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি
পরেঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে বির্তক প্রতিযোগিতা