রামু লেখক ফোরামের
আহমদ ছৈয়দ ফরমান নতুন সাধারণ সম্পাদ
প্রেস বিজ্ঞপ্তি
সত্যনিষ্ঠ লিখনী ও সুস্থধারার সাহিত্য -সংস্কৃতি চর্চার প্রত্যয়দীপ্ত সংগঠন রামু লেখক ফোরামের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদকসহ বেশ ক’টি পদে রদবদল করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর, বাদে আছর রামু বাইপাসস্থ মজিদিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের যৌথ অধিবেশনে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ রদবদল আনা হয়।
সংগঠনের উপদেষ্টা, প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলমের সভাপতিত্বে, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে সহযোগী সদস্য হাফেজ জায়নুল আবেদীনকে তার গঠনমূলক লেখালেখি বিবেচনা করে সদস্য পদে উন্নীত করা হয়। অপর এক প্রস্তাবে সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুল্লাহ ফুরকান ( আমেল) দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তদস্থলে সংবাদকর্মী আহমদ ছৈয়দ ফরমানকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। সেই সাথে তরুণ লেখক হাফেজ সাইফুল ও মাহবুবুর রহমানকে সহ-সভাপতি, হাফেজ জায়নুল আবেদীনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুহিব্বুল মোক্তাদির তানিম, খলিলুল্লাহ ফুরকান আমেল ও মুহাম্মদ আব্দুল আজিজকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও সংগঠনের শিশুতোষ সাহিত্য সাময়িকী “পুষ্পকলি” ত্রৈমাসিক আকারে প্রকাশ এবং সংগঠনের যুগ পূর্তি উপলক্ষ্যে একটি সমৃদ্ধ স্মারক বের করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাপ্তাহিক সাহিত্য আসরের পূর্বে অনুষ্ঠিত উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন, উপদেষ্টা, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. হোছাইন আহমদ আনছারী, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাযী এরশাদুল্লাহ, রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী পরিষদের আহমদ ছৈয়দ ফরমান, হাফেজ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরওয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন মামুন প্রমুখ।













