এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওর কালিরছড়া খালের পাশ্ববর্তী চলাচল সড়ক ভেঙ্গে বিলীন হতে যাচ্ছে। এতে যাতায়াতকারী লোকজনের মাঝে ভাঙ্গন নিয়ে অজানা আতংক দেখা দিয়েছে।
তথ্য মতে,কালিরছড়া বাজারের পূর্বপাশে খালের উত্তর পাড় বালুর ছর পাড়ার চলাচলের প্রধান সড়কটি ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। দেখার যেন কেউ নেই। স্থানীয় ইউছুপের দোকান থেকে সোনামিয়ার বাড়ী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা ভেঙ্গে খাঁন খাঁন হয়ে গেছে। সড়ক দিয়ে দিবারাত্রী নারী পুরুষ চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছে। সে সাথে দূর্ভোগ আর দূর্গতি যেন পিছুই ছাড়ছেন। এটি ভেঙ্গে জনদূর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়ক দিয়ে ব্যবসায়ী, পথচারী,শিক্ষার্থীসহ প্রতিনিয়ত ৫ থেকে ৭ হাজার লোকজন আসা যাওয়া করে থাকে। পাশাপাশি ঐ এলাকায় প্রায় ৩/৪ শতটি বসতবাড়ী রয়েছে। এমনকি এ সড়ক দিয়ে মূর্মূষ রোগীকে আনা নেওয়ার কাজে কষ্টসাধ্য হয়ে পড়ছে। কক্সবাজার প্রতিদিনের ষ্টাফ রিপোটার ভাঙ্গনকৃত এলাকা পরির্দশনে গেলে অধিক আগ্রহে থাকা কজন মুরব্ববী জানান, কতিপয় লোকজন খাল ভরাট করে স্থাপনা নির্মান করার কারনে কালিরছড়ার খালটি সংকীর্ণ হয়ে পড়ে। যাতে বর্ষা মৌসুমে বৃষ্টি বা বন্যার পানি পর্যাপ্ত ভাবে চলাচল করতে না পারায় খালের পাড়ে অবস্থিত যোগাযোগ সড়ক ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, এই খালটি খনন না করলে, লোকজন কে পানি বন্দি হয়ে মরন দশায় ভোগতে হবে। তারা কালিরছড়ার খাল (মাছুয়াখালী মৌজা) খননের দাবী জানান। সচেতন যুবক আশরাফুজ্জামান লেদু জানান, বর্তমানে ভাঙ্গনকৃত রাস্তাটির অবস্থা খুবই করুন। এটি সংস্কারের দাবী।
স্থানীয় মেম্বারের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।