স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

0
34

মুক্তমুখ ডেস্কঃ

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যপক ড.এম ইকবাল আর্সালান ও মহাসচিব অধ্যপক ড.এম এ আজিজ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।সেই সাথে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়।
কমিটিতে ডাঃ মাহাবুর রহমান’কে আহবায়ক ও ডাঃ সৈয়দ মারুফ-উর-রহমান’কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডাঃসাইফুদ্দিন ফরাজী, ডাঃ পুচনু, ডাঃ সুনয়ন বড়ুয়া, ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ বিধান পাল, ডাঃ রফিক- উস-সালেহীন, ডাঃ টুটুল তালুকদার, ডাঃ নোবেল কুমার বড়ুয়া, ডাঃ রুপস পাল, ডাঃ শোভন দত্ত, ডাঃ এস এম মোস্তাফা সাদেক , ডাঃ গোলাম মোস্তাফা নাদিম, ডাঃ জাহিদুল মোস্তাফা। নবনির্বাচিত নেতৃবৃন্দ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আগেছাত্রলীগের নেতৃত্বে আসতে ৬০ নম্বরের পরীক্ষা দিতে হবে
পরেরোহিঙ্গা ইস্যুতে চীনের মধ্যস্থতায় নিউইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠক