জাহাঙ্গীর অালম কাজলঃ
সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর উপজেলার ৫টি ইউনিয়ন খেলায় অংশ গ্রহণ করে। অাজ বৃহস্পতিবার বেলা ৪টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ অাহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন অাধ্যাপক মো: শফিউল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য ক্যনুওয়ান চাক থানা ওসি( তদন্ত) কানু চৌধুরী,উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, থানার সেকেন্ড অফিসার জাফর অালম,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
ছালেহ অাহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর অালম কাজল, সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুর সত্তার,কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল, ইউপি সদস্য অারিফ উল্লাহ চুট্রু প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ বনাম ঘুমধুম ইউনিয়ন পরিষদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে ঘুমধুম ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।






