এম আবুহেনা সাগর,ঈদগাঁও
নির্ধারিত পাঠ্যবই ছাড়াও বহুমুখী জ্ঞান অন্বেষণে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওতে গন পাঠাগার স্থাপন একান্ত জরুরী হয়ে পড়েছে। এটি বাস্তবায়নের দাবী জানান এলাকার তরুন প্রজন্মের বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।
জানা যায়, ককসবাজার সদর উপজেলার সিংহভাগ ইউনিয়ন নিয়ে গঠিত বৃহত্তর ঈদগাঁও। এটি ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী, জালালাবাদ, ছৌফলদন্ডী ও ঈদগাঁও ইউনিয়ন নিয়ে বৃহত্তর ঈদগাঁও হিসেবে পরিচিত লাভ করতে সক্ষম হয়েছে। এলাকায় ঐতিহ্যবাহী ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ,ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নে অনেক ছোট ছোট বিদ্যাপীঠ রয়েছে। অথচ এসব স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ক্লাস শেষে বিকেলে ব্যস্তবহুল বানিজ্যিক শহর ঈদগাঁও বাজারে বহুমুখী জ্ঞান অন্বেষণ আর মেধা বিকাশের জন্য নেই উম্মুক্ত পাঠা গার। বৃহত্তর এলাকার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বাজারে আসা পড়ুয়া ছাত্ররা অবসরে বসে স্থানীয়-জাতীয় পত্রপত্রিকা,হরেক রকমের ভাল মানের মহামনীষীদের বই,ম্যাগাজিন,বিনোদন মুলক বই, চাকরী বার্তা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তথ্য প্রযুক্তিমুলক বই পড়ার মত সুযোগ সুবিধা থেকে বাদ পড়ে যাচ্ছে। এই এলাকার অনেকে এসব বিষয়ে দৃষ্টি দিলেও তারা অর্থাভাবে বা নানা সীমাবদ্ব তার কারনে সুফল পাচ্ছেনা। বিশাল এলাকায় ছড়িয়ে ছিড়িয়ে থাকা মেধাবী মুখ কিংবা বর্তমানে পড়ুয়া শিক্ষার্থীদের দিকে দৃষ্টি রেখে একটি আলোকিত এলাকা, সমাজ ও কিছু শিক্ষনীয় স্থান পাঠাগার করে,এলাকাতে বা মহল্লার লোকজনের মাঝে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
ককসবাজার সরকারী কলেজের শিক্ষার্থী রুবায়েদ আদেল কক্সবাজার প্রতিদিনকে জানান,পাঠাগার থেকে অনেক কিছু শেখা যায়। অবসরে বন্ধুদের আড্ডায় আলোকিত স্থান পাঠাগারের বিকল্প নেই। তাই ঈদগাঁওতে একটি উম্মুক্ত পাঠাগার বাস্তবায়নের দাবী জানায় সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট।
আসমাসহ কজন শিক্ষার্থীর মতে,পাঠ্যবইয়ের পাশাপাশি বাহ্যিক জ্ঞান অন্বেষণে পাঠাগার গুরুত্ব বহন করে। তাই পাঠাগার স্থাপন আসলেই যুক্তিক দাবী। বর্তমান সময়ে ঈদগাঁওতে একটি গন পাঠাগার করলে, বিশাল এলাকাবাসী জ্ঞান অন্বেষণে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হত। অসামাজিক কার্যকলাপ থেকে একটু হলেও বিরত থাকতো বর্তমান প্রজন্মের যুব ও তরুনরা।
ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির এডমিন মামুনর রশিদ মিশুক জানান,আলোকিত সমাজ বির্নিমানে পাঠাগারের ভুমিকা অতুলনীয়। অতিসত্বর এলাকাতে একটি পাঠাগার স্থাপন করা হোক।













