১০তম গ্রেড ও ১১তম গ্রেডের দাবীতে রামু উপজেলা প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

0
6

 

আবদুল মালেক সিকদার,রামু

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৭ দফা দাবী বাস্তবায়নে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন এবং মানববন্ধন করেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
১৯ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন স্কুলের ৪ শত শিক্ষক/ শিক্ষিকা অংশগ্রহন করেন।
মানববন্ধনে অংশ গ্রহণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কজল , রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধরাণ সম্পাদক এনামুলহক , প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আ,হ,ম,আজগর হোছাইন, সন্তোষ শর্মা,রমজান আলী, তাজু উদ্দিন, সালাউদ্দিন, বিভাষ বড়ুয়া, সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম, সনজিত বড়ুয়া, হোছনে আরা বেগমসহ আরো অনেকে।

আগেযা ছিল ক্যাসিনো খালেদের টর্চার সেলে
পরে৭ দফা দাবীতে রামুতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও র‌্যালী