আ.লীগের প্রতিনিধি সম্মেলন সফল করতে যুবলীগ নেতাকর্মীদের আহ্বান

0
2
প্রেস বিজ্ঞপ্তিঃ
২১ সেপ্টেম্বর রোজ শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে (বিশাল প্রতিনিধি সভা) পর্যটন গলফ মাঠে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, জনপথ ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম,উপ-দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। উক্ত প্রতিনিধি সভা সফল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার আওতাধীন সকল স্তরের নেতাকর্মীদেরকে অাগামী শনিবার বেলা ২.৩০ মিনিটের সময় পানি উন্নয়ন বোর্ড( ওয়াপদা)এর সামনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।।।।
অনুরোধক্রমে- সভাপতি /সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখা।
আগেঅপরাধ করে কেউ পার পাবেনা, সরকারের চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানাই -এড. সিরাজুল মোস্তফা
পরেকক্সবাজার জেলা তাঁতী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত