আবুল কাশেম,রামু
রামুতে অত্যাধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত সেলুন সিটি জেন্স পার্লারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০সেপ্টেম্বর শুক্রবার রামু বাইপাস সিটি পার্কের নিচ তলায় জুমার নামাজের পর রামুর বরেণ্য আলেমেদ্বীন হযরত মাওলানা হাফেজ আবদুল হক ফিতা কেটে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, রামু সিটি পার্কের স্বত্বাধিকারী হাজী আবদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ছিলেন, রামু থানার এস আই মোঃ সোহেল,
জাহেদুল হক, মোহাম্মদ আজিজ, সেফাদুল হক তুফা, অভি, রুবেল, মুন্না, শিমুল, আমিন, মনসুর, মোবারক, শাওন, হিরু, নাহিদ প্রমূখ। এসময় সিটি জেন্স পার্লারের পরিচালক মোহাম্মেদুল হক জনি বলেন, রামুর মানুষের জন্য আধুনিক মানের পার্লার সেবা প্রদানের মানসিক চিন্তা ভাবনা থেকে আমি এই প্রতিষ্ঠানটি চালু করেছি। এখানে সম্পুর্ণ সিটি এলাকার সেলুন গুলোতে যে মানের কাজ করা হয় তার আদলে সেলুনের সেবা প্রদান করা হবে। নিয়মিত কাষ্টমারদের জন্য আমাদের পক্ষ থেকে এক প্রকার ডিসকাউন্ট পদ্ধতি আমরা এখানে রেখেছি।













