অনলাইন ডেস্কঃ
অনলাইন পোর্টাল জনতার বাণীর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে শুক্রবার দিবাগত রাত সোয়া বারটার দিকে, মিরপুর মডেল থানা পুলিশের সহায়তায় ডিএমপি পুলিশের একটি দল, মিরপুর-১ নম্বর সেকশনের, শাহআলী বাগের প্রতিক হাসনাহেনার বাসায় অভিযান চালিয়ে দু’টি পৃথক মামলার গ্রেফতারী পরওয়ানা দেখিয়ে তাঁকে গ্রেফতার করেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই আকিদুলের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান তাঁকে সংশ্লিষ্ট মামলায় সরাসরি কক্সবাজার নিয়ে যাওয়া হবে। এখানে কোন আইনগত কার্যক্রম নেই।সুত্রঃ টেকনাফ নিউজ ডট কম।













