রামুর শিক্ষক মোহাম্মদ ফারুকের জানাযা সম্পন্ন

0
8

কক্সবাজার খবর ডেস্কঃ

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের বাসিন্দা প্রাথমকি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক (৫৭) শুক্রবার ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টা ২০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে যান।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ জোহর রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মূফতি মুর্শিদুল আলম চৌধুরী নামাজে জানাযায় ইমামতি করেন। জানাযার পূর্বে স্মৃতিচারণ করেন, মরহুমের চাচা মাওলানা মাস্টার মোহাম্মদ তৈয়ব, পিটিআই এর সাবেক সুপার মো. নাসির উদ্দিন, ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম ও মরহুমের ছেলে মোফাচ্ছির হাসান মিনার।

এদিকে মাষ্টার মোহাম্মদ ফারুকের মৃত্যুতে রামুর রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 

আগেসড়ক, সেতু ও পরিবহনমন্ত্রী আসছেন তাই: মহা-সড়কে রাতারাতি ইট-বালির প্রলেপ
পরেঅ্যাডভোকেট নজরুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন