জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে (সোমাবার ২৩ সেপ্টেম্বর ) ২০১৯ ইং তারিখ দুপুর ১ ঘটিকায় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা উপজেলার সভাকক্ষে অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,
মাননীয় মন্ত্রী প্রতিনিধি খারুল বাশার,
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি,ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঙ্গীর অাজিজি, দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া।উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর অালম কাজল, উপজেলা অানসার ভিডিপির কর্মকর্তা তাহেরা বেগম, অাওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক, অাওয়ামীলীগের মহিলা নেত্রী ওজিবা খাতুন, দোছড়ি ইউপি সদস্য জাইতুন নাহারসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন।
এছাড়াও সভায় উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের গোয়েন্দাসহ সকল স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, অাসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর এবং শান্তিপূর্ণ ভাবে উপহার দিতে সকলকে সযোগীতা করার অাহবান জাননা।
উপজেলা চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ তাঁর বক্তব্য নাইক্ষ্যংছড়ি সার্বিক অবস্থার বর্ণনা দেন, এরপর সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন,
এবং তিনি সকল বক্তার বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার অাহবান জানান











