শহিদুল ইসলাম:
বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশ ফাড়ি সীমান্তে স্হল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক হয়েছে।নিহতের নাম হলেন আবদুল মজিদ।
সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। এলাকা বাসী জানিয়েছেন,উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সীমান্তে সোমবার ভোর রাতে বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্হানীয়া।এসময় স্হানীয়া পুলিশ -বিজিবিকে খবব দিলে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়।বিকাল তিনটার দিকে ক্ষত বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়।ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন স্হল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর কথা শুনেছি।













