অনলাইন নিউজঃ
পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় সংসদের হুইপ এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাংসদ সামশুল হক চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য উপস্থাপনের মাধ্যমে মানহানি করায় মামলাটি দায়ের করেন।
গত ২০ সেপ্টেম্বর রাত ১টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ‘ক্লাব-জুয়া-সাংসদ এবং ওসি’ শিরোনাম একটি স্ট্যাটাস দেন পুলিশের পরিদর্শক মাহমুদ সাইফুল আমিন।
ওই স্ট্যাটাসে তিনি চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও হুইপ সামশুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন বলে দাবি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে হুইপ সামশুল হক চৌধুরী জানান, চট্টগ্রাম আবাহনী ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোনোদিন ক্লাব থেকে একটি পয়সাও নেইনি।
আবাহনী ক্লাবে জুয়ার আসর বসে না দাবি করে তিনি বলেন, যেখানে জুয়ার আসরই বসে না, সেখানে জুয়ার আসর থেকে টাকা আয় হচ্ছে বলে মন্তব্য করা ষড়যন্ত্রের অংশ।সুত্রঃসিপ্লাস











