মোঃসাইদুজ্জামান সাঈদঃ
কক্সবাজার জেলা রামু উপজেলা গর্জনিয়া বাজার তুলাতলি সড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। এই সড়ক দিয়ে গাড়ী দিয়ে চলাচল যেন এখন রীতিমত ভয়ংকর হয়ে উঠেছে। কারন একবার এই রাস্তা দিয়ে আসলে পুরু শরীর ব্যাথা হয়ে যায়। আর কোন গর্ভবতি মহিলা বা অসুস্থ ব্যাক্তি সড়ক দিয়ে যাতায়ত করলে তার অবস্থা খুবই সূচনীয় হয়ে পড়ে বলে জানান এলাকাবাসী। তাই দ্রুত এই সড়ক সংস্কারের দাবী জানিয়েছে এলাকার সর্বস্থরের মানুষ।
সরজমিনে গিয়ে দেখা গেছে কচ্ছপিয়া ইউনিয়নের বাজারে ব্রীজের পাশ থেকে নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্প মধ্যে সংযোগকারী অন্যতম প্রাচীন গ্রাম ফাক্রিরকাটা তুলাতলি মুরাপাড়া যাতায়তের একমাত্র মাধ্যমে প্রায় ১ কিলোমিটারের এই সড়কটি। কিন্তু বর্তমানে সড়কের কয়েক শত ছোটবড় গর্ত আর ইট উঠে গিয়ে একটি বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে কোন গাড়ী চলাচল করতে পারছেনা। আর কোন মতে চল্লেও গাড়ীতে থাকা যাত্রীদের অবস্থা করুন হয়ে পড়ছে। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানিয়েছে ফাক্রিকাটার তুলাতলি গ্রামের সর্বস্থরের মানুষ













