কক্সবাজার পৌরসভার নুর পাড়ায় উচ্ছেদ অভিযান

0
3

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার শহরের অভ্যন্তরে জলাবদ্ধতা দুর করতে নালার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পৌর প্রশাসন। বুধবার (২৫ সেপ্টম্বর) শহরের নুর পাড়া এলাকায় অবৈধ স্থাপনা, নালা নর্দমা, ড্রেনের উপর ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

বিকেল ৩টার দিকে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি।

তিনি বলেন, মেয়র মুজিবুর রহমানের নির্দেশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, কক্সবাজার শহরের প্রধান সড়কসহ অলিগলিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ, নালা নর্দমা, ড্রেনের উপর ঘরবাড়ি তৈরি, স্থায়ী ও অস্থায়ী দোকানপাট করে সাধারণ মানুষের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সে সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসনের সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ প্রথমদিনেই নুরপাড়ার এলাকার প্রায় ২০/২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে কর্মসূচি অনুযায়ী এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানসহ সদর মডেল থানার আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সুত্রঃ আলোকিত কক্সবাজার

আগেপ্রেমিকা ভেবেছিল প্রেমিক বড় অফিসার, পরে জানলেন নাইট গার্ড
পরেজি কে শামীমের অপরাধজগতের সঙ্গী কে এই নায়িকা?